বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন বুলগেরিয়ার রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৮, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত বুলগেরিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ড. নিকোলাই ইয়ানকোভ।

রোববার (৮ ডিসেম্বর) সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

বুলগেরিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে বুলগেরিয়ার সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করতে রাষ্ট্রপতি উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন।

দেশে বিদ্যমান উদার শিল্পনীতি এবং রপ্তানিমুখী ও বেসরকারি খাত নির্ভর উন্নয়ন কৌশলের উল্লেখ করে রাষ্ট্রপতি বুলগেরিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে বুলগেরিয়ার নতুন রাষ্ট্রদূত নিকোলাই ইয়ানকোভ বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ। দায়িত্ব পালনে তিনি রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।