বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে পালালেন গ্রামে, ধরে আনল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৯, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগে মো. নাছির (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে আনোয়ারা উপজেলার গুণদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর দিবাগত রাতে বিজয়নগর কাঁচাবাজার মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে নাছিমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্তে নেমে পুলিশ ভুক্তভোগীর স্বামী নাছিরকেই হত্যাকাণ্ডে জড়িত বলে শনাক্ত করে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী তারেক আজিজ বলেন, পারিবারিক কলহের জেরে ২ ডিসেম্বর দিবাগত রাতে স্ত্রীকে খুন করে নাছির। এরপর বাসাটিতে তালা লাগিয়ে গ্রামের বাড়ি আনোয়ারায় পালিয়ে যান তিনি। এদিকে কয়েকদিন পর মরদেহটি গলে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, হত্যার ঘটনায় পতেঙ্গা থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভুক্তভোগীর স্বামী নাছিরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।