বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভারতে আটক ৬ বাংলাদেশি জেলেকে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৫, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সুন্দরবনের দুবলার চর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের কোস্টগার্ডের হাতে আটক ৬ বাংলাদেশি জেলেকে দীর্ঘ ১ বছর পর হস্তান্তর করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তারা হলেন, রাজু সরদার (৩১), ইসরাত খান (৪৮), মোহাম্মদ আলী শেখ (২১), ইলিয়াস শেখ (৫১), বাবুল রশিদ (৪১), শেখ রাসেল (৩৬)।

জানা গেছে, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর তাদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। পরে তাদের কলকাতার দমদম থানায় হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভুঁইয়া বলেন, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ৬ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে। ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।