বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৪ শতাধিক ঘর, দুই শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে প্রায় চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো তা নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ তানহারুলও একইরকম তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা ধারণা করছেন, বিদ্যুতের শর্টসার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।