বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বনানীতে সেভয়ের ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

Main Admin
নভেম্বর ১৭, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সেভয় গ্যালারি তাদের যাত্রায় যোগ করল আরেকটি উজ্জ্বল মাইলফলক। প্রথমবারের মতো রাজধানীর বনানীতে খুলল ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ আউটলেট, যা সেভয়ের আইসক্রিম অভিজ্ঞতায় যুক্ত করল নতুন এক অনন্য মাত্রা।আজ বনানী রোড ৭বি, প্লট ৫০-এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সেভয় আইসক্রিমের এই বিশেষ আউটলেটটি।বাংলাদেশের মানুষকে প্রিমিয়াম, বিশ্বমানের আইসক্রিম অভিজ্ঞতা দেওয়ার স্বপ্ন নিয়েই সেভয় গ্যালারির যাত্রা শুরু। প্রতিটি আইসক্রিম তৈরি হয় সতেজ, মানসম্মত উপকরণে যা স্বাদের নিখুঁত মিশ্রণ ধরে রেখে।নতুন বনানী আউটলেটটির নান্দনিক সাজসজ্জা, আরামদায়ক পরিবেশ এবং আধুনিক ইন্টেরিয়র গ্রাহকদের নিয়ে যাবে এক স্বপ্নময় অভিজ্ঞতায়– যেখানে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে বসে উপভোগ করা যাবে সেভয়ের প্রিমিয়াম আইসক্রিমের খাঁটি অভিজাত স্বাদ।

ফ্ল্যাগশিপ আউটলেটের এই উদ্বোধন সেভয় গ্যালারির জন্য শুধু একটি সাফল্যই নয়, বরং তাদের ব্র্যান্ড-যাত্রার গৌরবময় অর্জন। সামনে সেভয় গ্যালারি ঢাকার বাইরে দেশের আরও শহরে শাখা খোলার পরিকল্পনা করেছে, যাতে আরও মানুষ সেভয়ের বিশেষ স্বাদ ও আনন্দ উপভোগ করতে পারে।বর্তমানে সেভয় গ্যালারি গ্রাহকদের সেবা দিচ্ছে ধানমন্ডি, তেজগাঁও, শেফ’স টেবিল গুলশান-১, মেরুল বাড্ডা এবং শেফ’স টেবিল সিলেট আউটলেটে। প্রতিটি আউটলেটেই সেভয় গ্যালারি ধরে রেখেছে তাদের প্রিমিয়াম অভিজ্ঞতা, নতুন ভাবনা এবং খাঁটি স্বাদের প্রতিশ্রুতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।