বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রিমিয়ার ব্যাংক সাবেক চেয়ারম্যানের পে-অর্ডার স্থগিত

Main Admin
ডিসেম্বর ২, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র সাবেক চেয়ারম্যান হেফজুল বারী মোহাম্মদ ইকবাল ওরফে এইচ বি এম ইকবাল এবং তার সহযোগী ও সংশ্লিষ্টদের ২৪২ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৬৯৬ টাকার ৩২১টি পে-অর্ডার স্থগিতের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১ ডিসেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদন নিয়ে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের উপপরিচালক মো. হোসাইন শরীফ এ আবেদন করেন।

তদন্ত কর্মকর্তা জানান, এইচ বি এম ইকবাল, তার পরিবার এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান কর্তৃক সংঘটিত মানি লন্ডারিং অপরাধের অভিযোগ রয়েছে। অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাবলি বিবেচনায় দেখা যায়, তারা বেশকিছু নতুন হিসাব খুলে লেনদেন পরিচালনা করছেন। দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র কতিপয় কর্মকর্তার সহায়তায় ইকবাল ও তার পরিবারের বিভিন্ন হিসাব বন্ধ করে তাদের মালিকানাধীন বিভিন্ন সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ব্যাংকটির বনানী ও গুলশান শাখা থেকে ৩৬৪টি পে-অর্ডার ইস্যু করা হয়েছে, যার মোট মূল্যমান টাকা ২৮৮ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার ৩৫৬ টাকা।

জানা যায়, এ অর্থ ইকবাল ও তার সহযোগীরা অন্যত্র স্থানান্তর এবং বিদেশে পাচার করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এ পে-অর্ডারগুলোর লেনদেন কার্যক্রম স্থগিত রাখা অত্যন্ত প্রয়োজন। তারা এসব পে-অর্ডারের মাধ্যমে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তরের প্রচেষ্টা চালাচ্ছেন। পে-অর্ডারের মাধ্যমে অর্থ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের গুরুতর ক্ষতির আশঙ্কা রয়েছে। অতএব, উপর্যুক্ত পে-অর্ডারসমূহের লেনদেন স্থগিত, অবরুদ্ধ (ফ্রিজ) করা আবশ্যক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।