বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গ্রাহকসেবার মানোন্নয়নে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর বগুড়ার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ কনক্লেভের আয়োজন করা হয়। শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।

কনক্লেভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান।

অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের কাছে ‘বেস্ট সলিউশন পার্টনার’ বা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনসহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে আরও কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান তিনি।

কনক্লেভে রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা নিজ নিজ ব্যবসায়িক কৌশল তুলে ধরেন। উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কনক্লেভে রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তারা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধানেরা এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।