বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

পাবনার চাটমোহরে কৃষক প্রশিক্ষণ ও বিনা সরিষার বীজ বিতরণ

গিয়াস উদ্দিন সরদার
অক্টোবর ৩১, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনার চাটমোহরে কৃষক প্রশিক্ষণ ও বিনা সরিষার বীজ বিতরণ

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ

পাবনার চাটমোহরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল ও জনপ্রিয় জাতের চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষক প্রশিক্ষণ এবং বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৯ অক্টোবর উপজেলা কৃষি দপ্তরের হল রুমে বিনার ঈশ্বরদী উপকেন্দ্রের আয়োজনে এ প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিনার প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম। সঞ্চালনা করেন বিনার ঈশ্বরদী উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ড.মুহাম্মদ ফেরদৌস ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষকদল এর কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন, বিনার ব্যবস্থাপনা বোর্ডের সদস্য কৃষিবিদ শফিকুল আলম সোহেল, সদস্য কৃষিবিদ এ.কে.এম আনিসুজ্জামান, চাটমোহর উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে বিনা সরিষা-১১ জাতের বীজ বিতরণ করেন।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
৩০ অক্টোবর ২০২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।