বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। পণ্য দুটি কিনতে মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয় মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে ১০ হাজার টন চিনি কিনবে। ভ্যাট ও করসহ এতে ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা।

এ ছাড়া শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ভ্যাট ও করসহ এ জন্য ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা।

চিনি ও মসুর ডাল কেনায় সরকারের মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।

জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ইলেকট্রনিক সরকারি ক্রয় (ই-জিপি) ব্যবস্থার মাধ্যমে পণ্য দুটি কেনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।