বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা

মুরাদুল ইসলাম সনেট
নভেম্বর ১৪, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে ‘কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেড’-এর অতিথি সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানি।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রিসোর্টটির সর্বোচ্চ শেয়ার ক্রয়কারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি অন্যান্য শেয়ার ক্রয়কারী ও অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে শেয়ার ক্রয়কারীদের আকর্ষণীয় পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেডের রাজশাহী হেড অফিসের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম হোসেন, ফাইন্যান্স হেড মো. সেলিম উদ্দিন, ডিরেক্টর অব পাবলিকেশন মাহফুজুর রহমান মাহবুব এবং এডমিন ও অপারেশন বিভাগের মো. আসাদুজ্জামান ডালিম।
এ ছাড়া ঢাকা করপোরেট অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএম সাকলায়েন এবং ডিরেক্টর অব টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, রাজশাহীর তানোর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় সম্পূর্ণ গ্রামীণ ও নিরিবিলি পরিবেশে গড়ে তোলা হয়েছে কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট। রিসোর্টটির মোট ৪৯ শতাংশ শেয়ার বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির অংশীদার হওয়ার সুযোগ পাবেন।
এ সময় আগ্রহী বিনিয়োগকারীদের রিসোর্টটির শেয়ার ক্রয়ের মাধ্যমে এর অংশীদার হওয়ার আহ্বান জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।