বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

পাবনার ভাঙ্গুড়ায় অভিভাবক ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গিয়াস উদ্দিন সরদার
নভেম্বর ১৮, ২০২৬ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ভাঙ্গুড়ায় অভিভাবক ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ-
২০২৬ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত। একই সঙ্গে উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল ১০ টার দিকে মন্ডতোষ ইউনিয়নের লতিফা আয়শা ও হাবিয়া মাদ্রাসা মাঠে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে এ অভিভাবক সমাবেশ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে মন্ডতোষ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও অত্র মাদ্রাসা এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম এবং ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মুরাদ হোসেন প্রমূখ।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন মন্ডতোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ্জামান ইসলাম, মন্ডতোষ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নায়েব আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শহিদুল ইসলাম, পুকুরপাড় নাছির আলিম মাদ্রাসার সুপার আনছার আলী, শরৎনগর সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম, বড় বিশাকোল মাদ্রাসার সুপার মোঃ খায়রুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ আইয়ুব আলী ও কানিজ ফাতেমা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী হাসনাত মাহমুদ তাসিম।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ এর কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্ম কে রক্ষা করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাই কে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।দোয়া শেষে উপস্থিত সবাই কে তরারক দেওয়া হয়।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
১৭ নভেম্বর ২০২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।