বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

এমপির ক্ষোভের পর কুমিল্লা ইপিজেডের ইটিপি পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর।

কাজী জাবেদ হোসেন
নভেম্বর ১৮, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

এমপির ক্ষোভের পর কুমিল্লা ইপিজেডের ইটিপি পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর।

কাজী জাবেদ হোসেন
আদর্শ সদর,প্রতিনিধি,কুমিল্লা

জাতীয় সংসদে কুমিল্লা ইপিজেডের বর্জ্য নিষ্কাশন নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যের ক্ষোভ প্রকাশ ও তদন্তের দাবি জানানোর পর ইপিজেডের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি প্রতিনিধিদল ইপিজেডের বর্জ্য শোধনাগারের আউটলেট, পরিশোধিত পানি ও সিটি করপোরেশনের ড্রেন থেকে নমুনা সংগ্রহ করে। এ সময় ইপিজেড ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জমির উদ্দিন বলেন, নমুনা পরীক্ষার পাশাপাশি দূষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ইপিজেডের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম দাবি করেন, শতভাগ বর্জ্য পরিশোধন করেই পানি নিষ্কাশন করা হয়। অন্যদিকে, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন চিশতী বলেন, সিটি করপোরেশনের বর্জ্যের কারণে দূষণ হচ্ছে না। দুই প্রতিষ্ঠানের ড্রেনের পানির নমুনা পরীক্ষা করলেই প্রকৃত উৎস শনাক্ত করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।