বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

ন্যাশনাল লাইফের সঙ্গে ডিআরইউ’র গ্রুপ বীমা চুক্তি নবায়ন, দাবির চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মধ্যে চলমান গ্রুপ বীমা চুক্তিটি নবায়ন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এ চুক্তি নবায়ন করা হয়।
চুক্তিতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউর কল্যাণ সম্পাদক রফিক মৃর্ধা।
নবায়নকৃত চুক্তির আওতায় ২০ থেকে ৬০ বছর বয়সী ডিআরইউর প্রায় দুই হাজার সদস্য গ্রুপ বীমার আওতায় থাকবেন। চুক্তি অনুযায়ী, কোনো সদস্যের স্বাভাবিক মৃত্যুতে তিন লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যুতে তিন লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানিতে এক লাখ টাকা এবং অপারেশনের ক্ষেত্রে ৭০ হাজার টাকা বীমা সুবিধা পাওয়া যাবে। এক বছরের জন্য এ চুক্তি নবায়ন করা হয়েছে।
এদিকে অনুষ্ঠানে পূর্ববর্তী চুক্তির আওতায় ডিআরইউ সদস্য প্রয়াত আবু হেনা রাসেলের পরিবারের কাছে মৃত্যুজনিত বীমা দাবীর তিন লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। একই অনুষ্ঠানে সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বীমা দাবীর ৭০ হাজার টাকার চেকও হস্তান্তর করা হয়।
ডিআরইউর সদস্যদের কল্যাণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।