পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আন্তর্জাতিক চারদিনের সিরামিক প্রদর্শনী

Md Abu Bakar Siddique
নভেম্বর ২৪, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) আয়োজনে আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘সিরামিক এক্সপো বাংলাদেশ’।রবিবার (২৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিএমইএর প্রেসিডেন্ট মইনুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি এবং মেলা কমিটির চেয়ারম্যান ইরফান উদ্দীন মেলা আয়োজনের বিস্তারিত তুলে ধরেন।তারা জানান, চতুর্থবারের মতো আয়োজিত এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০টি ব্র্যান্ড অংশ নেবে। অংশ নেবেন ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা প্রতিষ্ঠানও। মেলায় কাঁচামাল, যন্ত্রপাতি, প্রযুক্তি, সিরামিক টেবিলওয়্যার, টাইলস এবং স্যানিটারিওয়্যারসহ খাতসংশ্লিষ্ট সব আধুনিক পণ্য প্রদর্শিত হবে।

মেলায় তিনটি সেমিনার, জব ফেয়ার, বি-টু-বি ও বি-টু-সি মিটিং, রাফেল ড্র, আকর্ষণীয় উপহার, লাইভ ডেমনস্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের মোড়ক উন্মোচনের আয়োজন থাকবে।উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আগামী ২৯ নভেম্বর বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।সংবাদ সম্মেলনে বিসিএমইএ জানায়, দেশে বর্তমানে সিরামিক টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার উৎপাদনকারী ৭০টিরও বেশি কারখানা রয়েছে। স্থানীয় বাজারের আকার বার্ষিক প্রায় আট হাজার কোটি টাকা। গত এক দশকে উৎপাদন ও বিনিয়োগ বেড়েছে প্রায় ১৫০ শতাংশ। বর্তমানে ৫০টিরও বেশি দেশে সিরামিক রপ্তানি করে বছরে আয় প্রায় ৫০০ কোটি টাকা। এ খাতে বিনিয়োগ রয়েছে ১৮ হাজার কোটি টাকার বেশি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষের।

চার দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ, আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম ও পরিচালক মো. জিয়াউল হক জিকু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।