বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

খালেদা ইস্যুতে দেশব্যাপী ব্যথিত: আলাল

Main Admin
ডিসেম্বর ২, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে পুরো দেশই ব্যথিত। বাংলাদেশের এমন কোনো হৃদয় নেই, যেখানে তার জন্য অশ্রু ঝরেনি, হাত তুলে প্রার্থনা করা হয়নি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, বেগম খালেদা জিয়াকে ঘিরে যেন গোটা দেশের বাতাসও আজ কাঁদছে। দেশের বাইরে যেখানেই বাংলাদেশিরা আছেন, সেখানেও মানুষ তার জন্য দোয়া করছেন। এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না, যিনি তার এই অবস্থায় মর্মাহত নন। তিনি বলেন, এই ভদ্রমহিলা নিজের স্বামী, সন্তান সবাইকে হারিয়েছেন। বহু বছর ধরে আরেক পুত্র, পুত্রবধূ ও নাতনিদের কাছ থেকেও বঞ্চিত। বাংলাদেশের মানুষকেই তিনি তার পরিবার মনে করেন। পুরো দেশকে তিনি নিজের হৃদয়ের মানচিত্রে এঁকে রেখেছেন।

খালেদা জিয়ার প্রতি গভীর আবেগ জানিয়ে আলাল আরও বলেন, এক কাপড়ে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, ছয় বছর কারাগারে রাখা হয়েছে। বিনা চিকিৎসায় কারাগারে থাকতেই আমি আমার নিজের মায়ের মৃত্যুসংবাদ পেয়েছিলাম। তখনও অশ্রু এতটা ঝরেনি, যতটা আজ খালেদা জিয়ার জন্য ঝরছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।