বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চট্টগ্রাম কারাগারে বন্দীর মৃত্যু : সিনিয়র জেল সুপারসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Main Admin
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রা‌ম কেন্দ্রীয় কারাগারে এক বন্দীর অস্বাভা‌বিক মৃত্যুর ঘটনায় কারাগারের একা‌ধিক কর্মকর্তা ও বোয়ালখালী থানার কয়েকজন কর্মকর্তাসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম‌ মহানগর আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছার কাছে মামলার দরখাস্ত পেশ করেন নিহ‌ত রুবেলের স্ত্রী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের পি‌পি এড. আব্দুর রশীদ বলেন, পু‌লিশ ও কারাগারে হেফাজতে নির্যা‌তনের অ‌ভিযো‌গ তুলে মামলার দরখাস্ত‌টি আদালতে পেশ করেন। মামলার দরখাস্তটি এখনো উপস্থাপিত হয়‌নি কোন শুনানিও হয়নি।
বাদী পক্ষের আইনজীবী এড. অজয় ধর ব‌লেন, ভিক‌টি‌ম রুবে‌ল সুস্থ ছিলেন। তাকে নির্যাতন করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। বাদীর অ‌ভিযোগের ভি‌ত্তিতে মামলার দরখাস্ত পেশ করে‌ছি। বিজ্ঞ বিচারক মামলা‌র দরখাস্তটি দেখবেন বলেছেন। দেখে হতো একটা আদেশ দিবেন। আশা ক‌রি বাদীপক্ষ সুষ্ঠু বিচার পাবেন।
মামলার বাদিনী পুরবী পা‌লিত বলেন, পু‌লিশ যখন নিয়ে যায় আমার স্বামী তখন সম্পূর্ণ সুস্থ ছিল। পরে দে‌খি তার শরীরের বি‌ভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। গোপন অঙ্গেও আঘাতের চিহ্ন দেখে গেছে। আ‌মি এখন কি করবে তিনটা সন্তান নিয়ে। স্বামী মারা যাওয়ার ৭ দিনের মাথায় আমার আরেক‌টি নবজাতক হয়েছে। প‌রিবারের একমাত্র ভরসারস্থল ছিল আমার স্বামী। আমরা এখন কিভাবে চলবো। আমি এর সুষ্ঠু বিচার চাই।
মামলার দরখাস্তের সূত্রে জানা যায়, চট্টগ্রাম বোয়ালখালী এলাকার রুবেল দে কে জানুয়ারির ২৭ তা‌রিখ গ্রেফতার করে বোয়ালখালী থানা পু‌লিশ। পরে রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পরিবারের কাছ থে‌কে ২ লাখ টাকা ঘুষ দারি করে পু‌লিশ। অন্যথায় রুবেলকে ৫০০ লিটার চোরাই মদ দিয়ে চালান দেওয়া হুম‌কি দেয় পু‌লিশ।
পুলিশের দাবি পূরণ করতে না পারায় বি‌ভিন্নভাবে শরী‌রিক নির্যাতন করে ২০০ লিটার চোলাই মদ দিয়ে আদালতে সোপর্দ করে বোয়ালখালী থানা পু‌লিশ।
আত্মীয় স্বজন রুবেলকে কারাগারে ‌দেখতে গেলে তারা তাকে দেখতে পা‌ন হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছে। দেখা যায় রুবেলের শরীরে বি‌ভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। পরে রুবেলের উন্নত চি‌কিৎসার জন্য জেল সুপা‌রকে আদেশ প্রদানের জন্য জু‌ডি‌সিয়াল আদালতে দরখাস্ত দিলে আবেদনটি মঞ্জুর করে বি‌ধি মোতাবেক ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন আদালত।
পরবর্তী দিন ৫ ফেব্রুয়ারি সকাল ৮ টায় রুবেলের প‌রিবার খবর পান রুবেদ দে মারা গেছেন, তার মরদেহ চমেক মর্গে আছে। পরে নির্যাতন এবং হেফাজ‌তে মৃত (নিবারন) আইন ২০১৩ এর ১৫(২) ধারায় বোয়ালখালী থানার পু‌লিশ কর্মকর্তা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের একা‌ধিক কর্মকর্তাসহ ১৬ জনের বিরু‌দ্ধে মামলার দরখাস্ত‌টি পেশ করেন ভিক‌টিম রুবেল দেয় স্ত্রী পুরবী পা‌লিত।
মামলার আবেদনে আসামি করা হয়, বোয়ালখালী থানার ও‌সি আছহাব উ‌দ্দিন, ও‌সি তদন্ত সাইফুল ইসলাম, এসআই এসএম আবু মুসা, এসআই মাঈন উ‌দ্দিন, এসআই সাইফুল ইসলাম, কনস্টেবল কামাল, কনস্টেবল আসাদুল্লাহ, কনস্টেবল রিযাউল জব্বার, ডিউ‌টি অ‌ফিসার বোয়ালখালী থানা, সি‌নিয়র জেল সুপার মঞ্জুর হোসেন, জেলার এমরান হোসেন মিয়া, ডেপু‌টি জেলার নওশাদ মিয়া, আখেরুল ইসলাম, সুমাইয়া খাতুন, ইব্রা‌হিম, ওয়ার্ড মাস্টার পদ্মা ১৫

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।