বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জান্নাতুল ফেরদৌস: উদ্যোক্তা’র জীবনের গল্প

পত্রিকার পাতা ডেস্ক
জুলাই ১৫, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আমি জান্নাতুল ফেরদৌস, Favo Food & Collection-এর প্রতিষ্ঠাতা।
আলহামদুলিল্লাহ, আমার উদ্যোগের পথচলা শুরু হয়েছিল করোনাকালীন কঠিন সময়ে। তখন পরিস্থিতি ছিল অনিশ্চয়তায় ভরা। অনেক বাধা, সীমাবদ্ধতা আর চ্যালেঞ্জের মধ্য দিয়েই স্বপ্নকে বাঁচিয়ে রাখার চেষ্টা শুরু করি। পথটা মোটেও সহজ ছিল না, কিন্তু আল্লাহর ওপর ভরসা, নিজের পরিশ্রম এবং পরিবারের সহযোগিতা আমাকে সামনে এগিয়ে যেতে সাহস দিয়েছে।
আজ Favo Food & Collection-এর মাধ্যমে আমি ভালোবাসা ও যত্ন দিয়ে তৈরি করি হোমমেড খাবার। আমার পণ্যের মধ্যে রয়েছে নিজ হাতে তৈরি লাচ্ছা, সেমাই, নুডুলস, বিভিন্ন ধরনের বালাচাও, খাঁটি ঘি, দেশীয় নানা খাবার, আচার, কেক, মিষ্টি, পাউরুটি, বিস্কিটসহ আরও অনেক কিছু। প্রতিটি পণ্য আমি সর্বোচ্চ যত্ন ও মান বজায় রেখে প্রস্তুত করার চেষ্টা করি।
শুধু উদ্যোক্তা হিসেবেই নয়, নিজেকে দক্ষ করে তুলতেও আমি নিয়মিত শিখেছি। বেকিং সেক্টরে লেভেল–১ এবং লেভেল–২ সফলভাবে সম্পন্ন করেছি। পাশাপাশি নিজেকে আরও সমৃদ্ধ করার জন্য বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়ে একাধিক সার্টিফিকেট অর্জন করেছি। আমার বিশ্বাস, শেখার কোনো শেষ নেই।
আজ আমি একজন ট্রেইনার হিসেবেও কাজ করছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি নারীকে নিজের হাতে লাচ্ছা সেমাই তৈরি শেখানোর সুযোগ হয়েছে। তাদের অনেকেই আজ নিজস্ব ব্যাবসা পরিচালনা করছেন, নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছেন। তাদের সাফল্য আমার জন্য অনেক বড় প্রাপ্তি এবং অনুপ্রেরণা।
আমার স্বপ্ন শুধু ভালো মানের পণ্য পৌঁছে দেওয়া নয়, আরও বেশি নারীর হাতে দক্ষতা তুলে দিয়ে তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করা। আমি বিশ্বাস করি, ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং আল্লাহর রহমত থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়।
সবশেষে আলহামদুলিল্লাহ। যারা শুরু থেকেই আমার পাশে ছিলেন, আমার প্রতি আস্থা রেখেছেন, দোয়া ও ভালোবাসা দিয়েছেন— তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসাই আমাকে প্রতিদিন নতুন উদ্যমে কাজ করার শক্তি দেয়। ইনশাল্লাহ, Favo Food & Collection ভবিষ্যতেও মানসম্মত পণ্য, আন্তরিক সেবা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানুষের পাশে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।