বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটারের মতো যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর থেকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে এ যানজট সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে যান চলাচল ধীরগতি হয়। গৌরিপুরে কচুয়া সড়কের গাড়িগুলো মহাসড়কে উঠতে গিয়ে যানজট সৃষ্টি হয়। অপরদিকে ধীরগতির ফলে দ্রুত মহাসড়ক পাড়ি দিতে অনেক যানবাহন উল্টোপথে চলাচল শুরু করে। যার ফলে যানজট দাউদকান্দির গৌরিপুর, শহিদনগর, স্বল্প পেন্নাই, রাজারহাট পর্যন্ত পৌঁছায়।

তিশা পরিবহনের কয়েকজন যাত্রী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে রওনা হয়েছি। বাকিপথ ভালোভাবে এলেও দাউদকান্দির স্বল্প পেন্নাই এসে দুই ঘণ্টার মতো আটকে আছি।

ঢাকা থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের চালক আবু মুছা বলেন, দেড় ঘণ্টার মতো দাউদকান্দি অংশে আটকে ছিলাম। এখন কিছুটা কমেছে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সকালের দিকে ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল। উল্টোপথে কিছু গাড়ি চলায় যানজট আরও বেড়েছিল। পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।