বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুর্নীতির অভিযোগে শাস্তি পেলেন এসপি নিহার রঞ্জন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় আগামী ১ বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে ‘অবনমিতকরণ’ এর দণ্ড দেওয়া হয়েছে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার নিহার রঞ্জন হাওলাদারকে। একইসঙ্গে ভবিষ্যতে তার এই বেতন সমন্বয় করা হবে না বলেও জানানো হয়েছে।

গত রোববার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার সিনিয়র সচিব আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বুধবার মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, নিহার রঞ্জন হাওলাদারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ বিধিমালার ৩(খ) ও ৩ (ঘ) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি পরায়ণতা’র অভিযোগ প্রমাণিত হয়েছে।

আরও জানা যায়, কারণ দর্শানোর জবাব (১ম ও ২য়), তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য দলিলপত্রাদি পর্যালোচনায় তার বিরুদ্ধে আনা অসদাচরণ ও দুর্নীতি পরায়ণতার অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(২) এর উপ-বিধি (১) (ঘ) অনুযায়ী তাকে আগামী ১ বৎসরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণের দণ্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই বেতন সমন্বয় করা হবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রা হেয়ছে।

প্রজ্ঞাপনের বিস্তারিত দেখুন এখানে>>>

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।