বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বনানীর বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

শনিবার (২১ ডিসেম্বর) ভোরে বনানীর ২২ নম্বর সড়কের কে ব্লকে এ আগুন লাগে। ভোর সাড়ে ৫টা দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পান। ভোর ৫টা ৪১ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তাদের প্রচেষ্টায় সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৮টার দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।