বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মতিঝিলে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১২, ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মতিঝিলে পারাবত আবাসিক হোটেল থেকে হাসানুজ্জামান চৌধুরী (৫২)নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে তাকে অসচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, আমরা খবর পেয়ে ভোররাতের দিকে মতিঝিলের পারাবত আবাসিক হোটেলে যাই। সেখান থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হোটেলের ম্যানেজার জানায়- গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হোটেল পারাবতের ৯০৫ নম্বর রুমে ওঠেন হাসানুজ্জামান চৌধুরী। পরে মধ্যরাতে আমাদের হোটেল বয় ওই রুমে গিয়ে তার কোনো সাড়া শব্দ পায় না এবং ডাকাডাকি করে। পরে আমাদের খবর দিলে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়।

জানা যায় তার বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বৈরাগ গ্রামে। তার পিতার নাম মৃত আমিরুজ্জামান চৌধুরী। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।