বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : মৃত্যুর সংখ্যা বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৫, ২০২৪ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের সি-ব্লকের ৫ নম্বর অ্যাভিনিউর একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ স্বপ্না (২৫) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

এর আগে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খলিল, রুমা আক্তার, শিশু মোহাম্মদ ও আব্দুল্লাহর মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, তার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছিল। বিকেলের দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

অন্যদের মধ্যে নিহত স্বপ্নার স্বামী শাহজাহান ৬ শতাংশ দগ্ধ হলে তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় শিশু ইসমাইল ২০ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তার অবস্থাও আশঙ্কাজনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।