বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রামপুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩০, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর রামপুরা কমিশনার গলিতে মাদক ব্যবসায়ীদের গুলিতে মো. আল আমিন (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বলে জানিয়েছেন স্বজনরা।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আল আমিন রামপুরা টিভি ভবনের পেছনের কমিশনার গলির নুরুল হক মিয়ার ছেলে।

আহতের ভাই মো. রাইহান জানান, আমার ভাই রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। আমাদের এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের পুলিশ ধরতে গেলে তারা দৌড়ে পালাতে থাকে। এ সময় আমার ভাই এক মাদক ব্যবসায়ীকে জাপটে ধরতে গেলে গুলি করে তারা পালিয়ে যায়।

এতে আমার ভাই গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সন্ধ্যা সাতটার দিকে রামপুরা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি মাদক ব্যবসায়ীর গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।