বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মাস ছয়েক আগে শরীরে ক্যানসার ধরা পড়েছিল মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুনের। এরপর থেকে চলছিল চিকিৎসা। তবে শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাঁকে। ৩৯ বছর বয়সে মারা গেছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তুলনা আল হারুন। তাঁর মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মা আমেনা বেগম। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।

তুলনার দাফনও সম্পন্ন হয়েছে। আমেনা বেগম জানান, শনিবার দুপুর ১২টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানা গেছে, তুলনা স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ঢাকার কয়েকটি হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়েছিল। গত ২০ অক্টোবর তাঁর অস্ত্রোপচার করা হয়। তবে এরই মধ্যে ক্যানসার তাঁর শরীরে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছিল।

অস্ত্রোপচারের পর দুদিন তুলনার শারীরিক অবস্থা ভালো ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি। কিন্তু শুক্রবার সকাল থেকে তাঁর অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপর আর তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ১১টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, দেশের নন্দিত নাট্যকার ও নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের ভাই আব্দুল্লাহ আল হারুনের মেয়ে তুলনা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায়ও একসময় সরব ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোবিজ অঙ্গনের অনেক সহকর্মী শোক প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।