আসসালামু আলাইকুম
আমি জাকিয়া তুল উমাইয়া। পাবনা জেলার মেয়ে। ক্ষুদ্র নারী উদ্যোক্তা। আমি ২০২০ সালে সেপ্টেম্বর মাসে অনলাইন বিজনেস শুরু করি শাহজাদপুর-এর তাঁতের শাড়ি নিয়ে। এরপর আমার কালেকশনে যোগ হয় সেই সুতার হাতের কাজের পণ্য, হ্যান্ডপেইন্ট পণ্য, কাঠের গহনা, রেজিনের পণ্য ও হোমমেড কেক। বর্তমানে বেবি ড্রেস নিয়ে বেশি কাজ করছি। সেই সাথে দুইটা কোম্পানির সাপ্লায়ার এর কাজ করছি। আমার সাথে আরোও ৫ জন নারী কর্মী কাজ করছেন। স্বপ্ন আছে একটি পূর্ণাঙ্গ কারখানা তৈরির, যেখানে আরোও বেশ কিছু নারী কর্মী আমার সাথে কাজ করবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন।
আমার পেইজ – পূর্ণতা ফ্যাশন হাউজ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

