নারায়ণগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় শীতলক্ষ্যায় শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী শিমুল সাহা এবং নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের উপদেষ্টা শ্রী লিটন চন্দ্র পাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের ব্যবস্থাপনা পরিচালক শ্রী আনন্দ কুমার সেরাওগী সুমন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিশু ও মায়েদের হাতে বস্ত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


