বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফের অশান্ত ভারতের মণিপুর, জ্বালিয়ে দেওয়া হলো বাড়িঘর

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ৯, ২০২৪ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফের অশান্ত ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। বৃহস্পতিবার রাতে রাজ্যে ছয়টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় এক নারীর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

মণিপুরের জিরিবাম জেলার জাইরোন হমার গ্রামে এ ঘটনা ঘটে। অতর্কিত হামলায় গ্রামবাসীরা প্রাণভয়ে পালিয়ে যায়। তাঁরা গিয়ে পাশ্বর্বর্তী জঙ্গলে আশ্রয় নেয়।

এক বছরেরও বেশি সময় ধরে জাতিগত দাঙ্গায় বিপর্যস্ত মণিপুর। অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে হামলা-পাল্টা হামলায়। নাগা ও কুকি-মেইতেই দাঙ্গায় একের পর এক জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজধানী ইম্ফলসহ উপত্যকা এলাকায় রয়েছে মেইতেই সম্প্রদায়। যারা জনসংখ্যার প্রায় ৫৩ শতাংশ। অন্যদিকে, জঙ্গলে ঘেরা পার্বত্য এলাকায় বসবাস নাগা ও কুকিদের। যারা ৪০ শতাংশ জনসংখ্যায়।

গত বছর মে থেকে মেইতেই ও কুকি জনগোষ্ঠীদুটির মধ্যে যে সহিংসতা শুরু হয়েছিল, তা গত বেশ কয়েকমাস ধরে একরকম বন্ধই ছিল। কিন্তু সেপ্টেম্বরের গোড়া থেকে আবারও সহিংসতা শুরু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।