বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শুক্রবারও কি বৃষ্টি থাকবে, যা বলছে আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে টানা বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবারও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামীকাল শুক্রবার থেকে কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এ সময় সারদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, গতকালের মতো আজও বৃষ্টি হতে পারে। গতকাল দেশের প্রতিটি বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি কমে যেতে পারে। এ সময় তাপমাত্রা বাড়তে পারে।

তিনি বলেন, শুক্রবার দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় সারদেশে দিনের এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

জানা গেছে, বুধবার দেশে সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালিতে। সর্বোচ্চ ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বান্দরবান জেলায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।