বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

স্বাস্থ্য শিক্ষার প্রশাসনে নতুন পরিচালক, ডা. নাসিরকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীনকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তার স্থলাভিষিক্ত করা হয়েছে পরিচালক শৃঙ্খলা পদে কর্মরত ডা. মিছবাহ উদ্দীন আহমদকে। একইসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (কার্ডিয়াক সার্জারি) ডা. মো. আব্দুল কাইয়ুম চৌধুরীকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। বদলি ও পদায়ন করা কর্মকর্তারা আগামী চার কর্মদিবসের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে ১৫ নভেম্বর সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. মিছবাহ উদ্দীন আহমেদকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ১৯ নভেম্বরের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।