বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

৬৬ দেশের ১ হাজার মুসল্লির ওমরাহ ব্যয় নির্বাহের সিদ্ধান্ত সৌদির

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

২০২৪ সাল শেষ হওয়র আগেই বিশ্বের ৬৬টি দেশের ১ হাজার মুসল্লির ওমরাহ ব্যয় নির্বাহের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের সরকার। আজ সোমবার সৌদির বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদ এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

এক বিবৃতিতে দেশটির হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববি এবং সৌদি সরকারের অতিথি হিসেবে তারা ২০২৪ সাল শেষ হওয়ার আগেই ওমরাহ পালন করতে পারবেন। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মনোনীত সব ওমরাহ যাত্রীকে ইতোমধ্যে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের আহ্বান করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী এবং সরকারি এই কর্মসূচির সুপারভাইজার শেখ আবদুললতিফ আল শেখ বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইসলামিক স্কলার, শেখ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ভাতৃত্ব ও সম্পর্ক স্থাপানই এ উদ্যোগ বা কর্মসূচির মূল লক্ষ্য।”

প্রসঙ্গত গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দেশের হাজার হাজার মুসল্লিকে নিজেদের আতিথ্যে ওমরাহ করিয়ে আসছে সৌদি। চলতি ২০২৪ সালে এ তালিকায় রাখা হয়েছিল বিশ্বের ১৪০টি দেশকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।