বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আবু সাঈদের কবর জিয়ারত করলেন পিএসসির চার সদস্য

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চারজন সদস্য।

সোমবার (২৫ নভেম্বর) রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান তারা। সেখানে তারা আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা।

পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ উৎসর্গকারী ‘রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’র অন্যতম সমন্বয়ক শহীদ আবু সাঈদের সমাধি জিয়ারত করেছেন সদস্য মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ. এস. এম. গোলাম হাফিজ, ড. মোহাম্মদ সোহেল রহমান এবং ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

সমাধি জিয়ারতের পর তারা আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের কথা শোনেন। এ সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব, রংপুর জেলা প্রশাসনের কর্মকর্তা ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।