বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পরও থেমে নেই ইসরাইলি বর্বরতা। বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুর হামলা অব্যাহত রেখেছে দখলদার সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রাণলায় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ২১ জন নারী ছিলেন এবং ধ্বংসস্তূপ ও ভবনের নিচে অনেকে আটকে পড়া কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ হতে পারে। বোমা বিস্ফোরণে ৮৫ জনেরও বেশি লোক আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত।

শনিবার (১৯ অক্টােবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে আরো বলা হয়, জাবালিয়া ক্যাম্পের বেশ কয়েকটি বাড়িতে ইসরাইলি সেনাবাহিনী বোমাবর্ষণ করেছে।

এ ঘটনায় ইসরাইলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দােলন হামাস। এতে প্রায় ১২০০ ইসরাইলি মৃত্যু এবং একইসঙ্গে প্রায় ২৫০ জন জিম্মি করে নিয়ে আসে। পাল্টা জবাবে টানা ১ বছরের বেশি সময় ধরে ইসরাইল গাজা উপত্যকায় সামরিক অভিযান পরিচালনা করছে।

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০০। গাজা-ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।