বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চার্টার্ড ফ্লাইটে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

বৈধ নথি ছাড়া বসবাসের অভিযোগে বেশ কিছু ভারতীয়কে ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। চার্টার্ড বিমান ভাড়া করে গত সপ্তাহে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। তবে ঠিক কত জনকে ফেরত পাঠানো হয়েছে, তা স্পষ্ট করেনি আমেরিকা।

বলা হয়েছে, বেআইনি অভিবাসন ও মানবপাচার বন্ধ করার লক্ষ্যে ভারত সরকারের সঙ্গে সমন্বয় করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, যুক্তরাষ্ট্র একটি চার্টার্ড ফ্লাইট ভাড়া করে দেশে অবস্থানরত অবৈধ ভারতীয় নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠিয়েছে। ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে তাদের ফেরত পাঠানো হয়েছে।

গত শুক্রবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আরও জানিয়েছে, চার্টার্ড ফ্লাইটটি গত ২২ অক্টোবর ভারতে পাঠানো হয়েছিল।

হোমল্যান্ড সিকিউরিটির ডেপুটি সেক্রেটারির দায়িত্ব পালনকারী সিনিয়র কর্মকর্তা ক্রিস্টি এ ক্যানেগালো বলেছেন, “যুক্তরাষ্ট্রে থাকার আইনগত ভিত্তি ছাড়া অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত অপসারণ করা হবে এবং চোরাকারবারীদের মিথ্যাচারের শিকার হওয়া উচিত নয় অভিবাসীদের।”

ভারতীয় মংবাদমাধ্যম বলছে, গত জুন মাস থেকে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এক লাখ ৬০ হাজারের বেশি মানুষকে তাদের নিজের দেশে ফেরত পাঠিয়েছে। ভারত-সহ মোট ১৪৫টি দেশের উদ্দেশে উড্ডয়ন করা ৪৯৫টি ফ্লাইটে তাদের ফেরত পাঠানো হয়।

এছাড়া ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গত সেপ্টেম্বর মাস পর্যন্ত মার্কিন শুল্ক বিভাগ এবং সীমান্ত প্রহরীদের নজরে ৯০ হাজার ৪১৫ জন ভারতীয় নাগরিকের অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়েছে বলে জানানো হয়েছে। তার মধ্যে ৪৩ হাজার ৭৬৪ জন কানাডার সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন, আর ২৫ হাজার ৬১৬ জন মেক্সিকোর সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন।

আর বাকি ২০ হাজারের বেশি ভারতীয় নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও আমেরিকায় থাকছেন অথবা তাদের একাংশ বিমানবন্দর দিয়ে বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছেন বলে মনে করছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট।

যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট মার্কিন অভিবাসন আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে। ২০২৪ সালের জুনে ‘সিকিউরিং দ্য বর্ডার প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন’ ও আনুষঙ্গিক অন্তর্বর্তী চূড়ান্ত আইন কার্যকর হয়। তারপরে দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে অনুপ্রবেশ প্রায় ৫৫ শতাংশ কমেছে বলে জানানো হয়েছে।

আর এরপর থেকে আমেরিকা অনুপ্রবেশকারীদের কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, মিসর, উজবেকিস্তান, ভারত, চীন-সহ বিভিন্ন দেশে ফেরত পাঠিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।