বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চেতনানাশক ঔষধ খাইয়ে অটোরিকশার ব্যাটারি ছিনতাই

লিমন মিয়া, সরিষাবাড়ী প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে এক অটোচালকের কাছ থেকে অটোরিকশার ব্যাটারি, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে উপজেলার কোনাবাড়ী সেংগুয়া বাজার সংলগ্ন একটি নির্জন স্থানে ১৯ বছর বয়সী হৃদয় মিয়া নামের এক অটোচালককে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় মিয়া তার পরিবারের আর্থিক সহযোগিতার জন্য লেখাপড়ার পাশাপাশি অটোরিকশা চালাতেন। ছিনতাইকারীরা তার অটোরিকশার পাঁচটি ব্যাটারি, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

আহতের পিতা জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি ফোন পেয়ে তারা হৃদয়কে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সরিষাবাড়ী থানার ওসি জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের অপরাধ থেকে রক্ষা পেতে জনসাধারণকে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।