পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জুবাইয়া মমতাজ দিবা: উদ্যোক্তার জীবনের গল্প

Main Admin
জুলাই ৮, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

নাম: জুবাইয়া মমতাজ দিবা

প্রতিষ্ঠানের নাম: সোনাদিয়া

ধরণ: অর্গানিক হেয়ার কেয়ার ও হোমমেইড আাচার।

আমি একজন নারী উদ্যোক্তা এবং প্রায় পাঁচ বছর ধরে “সোনাদিয়া” নামে একটি ক্ষুদ্র উদ্যোক্তা উদ্যোগ সফলভাবে পরিচালনা করে আসছি।

আমার উদ্যোক্তা জীবনের শুরু হয় কাঠ ও মেটালের গহনা দিয়ে। প্রাথমিক পর্যায়ে প্রত্যাশিত অগ্রগতি না হলেও আমি হতাশ না হয়ে নিজেকে দক্ষ করে তোলার সিদ্ধান্ত নেই। এরপর ধাপে ধাপে হোমমেড আচার এবং অর্গানিক হেয়ার অয়েল উৎপাদন ও বিপণনের কাজে সম্পৃক্ত হই।

নিজের কাজকে মানসম্মত ও নিরাপদ করতে আমি বিভিন্ন সময় উদ্যোক্তা উন্নয়ন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও প্রশিক্ষণমূলক ট্রেনিং গ্রহণ করেছি, যা আমার ব্যবসা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বর্তমানে আমার উৎপাদিত হেয়ার অয়েল বাংলাদেশ সাইন্স ল্যাব থেকে অনুমোদিত।

এছাড়াও আমার প্রতিষ্ঠানটি ট্রেডমার্ককৃত, এবং BSTI অনুমোদনের কার্যক্রম চলমান—যা পণ্যের গুণগত মান ও ভোক্তা নিরাপত্তার প্রতি আমার দায়বদ্ধতাকে প্রমাণ করে।

গত পাঁচ বছরে আমি নিয়মিতভাবে বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি এবং আমার কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন জায়গা থেকে সম্মাননা ও প্রশংসা অর্জন করেছি।

এই উদ্যোগের মাধ্যমে আমি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি প্রায় পাঁচজন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পেরেছি। বর্তমানে রাধানগর,লেপু সিপাহি রোডে একটি ছোট কারখানা/অফিস টাইপ সেটআপ গড়ে তোলার কাজ চলমান রয়েছে, যেখানে উৎপাদন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।

আমার লক্ষ্য শুধুমাত্র ব্যবসায়িক সফলতা নয়—

বরং নারীদের স্বাবলম্বী করা, নিরাপদ হোমমেড পণ্য সরবরাহ করা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করা।

পরিশ্রম, সততা ও ধারাবাহিকতা—এই মূলনীতিকে ভিত্তি করে আমি আমার উদ্যোক্তা যাত্রা এগিয়ে নিচ্ছি।

আল্লাহর রহমত ও মানুষের ভালোবাসায় ভবিষ্যতে “সোনাদিয়া”কে একটি আরও প্রতিষ্ঠিত ও বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রত্যাশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।