পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

তিন্নি আক্তার: উদ্যোক্তার জীবনের গল্প

পত্রিকার পাতা ডেস্ক
জুলাই ৮, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আসসালামু আলাইকুম।

আমি তিন্নি আক্তার। একজন গৃহিণী। পাশাপাশি অনলাইনভিত্তিক উদ্যোক্তা হিসেবে কাজ করছি। আমার অনলাইন পেজের নাম Yummy Bites

বর্তমানে পরিবার নিয়ে ঢাকার সাভারে থাকি। আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর শহরে।

আমার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শুরু ছোটবেলা থেকেই। ছোট ভাইবোনদের দায়িত্ব কাঁধে নিয়ে বড় হয়েছি। তাই লেখাপড়া খুব বেশি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। জীবনের পথে অনেক বাধা এসেছে, হোঁচট খেয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। কখনো থেমে থাকিনি।

একসময় মার্কেটিং খাতে চাকরি করেছি। পরে নিজের একটি শোরুম চালু করি। কিন্তু লোকসানের কারণে সেটি বন্ধ করে দিতে হয়। এরপর সন্তান ছোট থাকায় বাইরে সময় দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই শোরুম বন্ধ করে বাসায় থাকলেও কাজ ছাড়া নিজেকে কল্পনা করতে পারিনি। সব সময় ব্যস্ত থাকতে ভালো লাগে।

সেই ভাবনা থেকেই ২০২৫ সালে অনলাইন ব্যবসায় যাত্রা শুরু করি। আমাদের পরিবারের সবাই কেক খেতে পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে চকলেট কেক খুবই পছন্দ করে। মেয়ের স্বাস্থ্যের কথা ভেবে প্রথমে বাসায় কেক বানানো শুরু করি। যখন দেখলাম ভালো হচ্ছে, তখন সিদ্ধান্ত নিই এটিকেই আমার কাজ হিসেবে এগিয়ে নেব।

ধীরে ধীরে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করি এবং নিজে শিখে কেক, পুডিং ও চকলেট তৈরি শুরু করি। আলহামদুলিল্লাহ, এখন অনলাইন ও অফলাইন—দুই জায়গা থেকেই ভালো সাড়া পাচ্ছি। বিভিন্ন সময় মেলাতেও অংশ নিই।

আমার স্বপ্ন, Yummy Bites–কে একটি স্বনামধন্য ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা। চাই, একদিন আমার কাজের মাধ্যমে মানুষ আমাকে চিনুক ও বিশ্বাস করুক।

সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সততা, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে আপনাদের জন্য সব সময় মানসম্মত পণ্য তৈরি করতে পারি।

ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।