বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নতুন হিজবুল্লাহর প্রধান কে এই নাঈম কাশেম

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত হিজবুল্লাহ–প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে নাঈম কাশেমকে নির্বাচিত করা হয়েছে। তিনি এতদিন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদলটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। খবর আলজাজিরার।

নাঈম কাশেমকে ১৯৯১ সালে হিবজুল্লাহর উপ–প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন হিজবুল্লাহর তৎকালীন মহাসচিব আব্বাস আল-মুসাভি।

হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান থাকার সময়ে নাঈম কামেস দীর্ঘদিন হিজবুল্লাহর অন্যতম মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। এপর তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হাশেম সাফিউদ্দীনের শোনা যাচ্ছিল। কিন্তু হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার মাত্র এক সপ্তাহ পরেই ইসরায়েলি আরেক হামলায় সাফিউদ্দীন নিহত হন।

হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর গত ৪ অক্টোবর টেলিভিশনে দেওয়া বক্তৃতায় নাঈম কাশেম বলেছিলেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতির চেষ্টাকে সমর্থন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।