বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফুলে ওঠা সমুদ্র আমাদের সবার দিকে আসছে: গুতেরেস

Main Admin
আগস্ট ২৯, ২০২৪ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যারা বেশি মাত্রায় পরিবেশ দূষণ করছে, তাদের কার্বন নিঃসরণ কমানোর সুস্পষ্ট দায়িত্ব রয়েছে। অন্যথায় বিশ্বজুড়ে বিপর্যয়ের ঝুঁকি তৈরি হবে। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৫৩তম ‘প্যাসিফিক আইল্যান্ড ফোরাম লিডার্স মিটিং’-এর ফাঁকে বিবিসিকে কথাগুলো বলেন গুতেরেস। তিনি বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আজ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। এই অঞ্চল ঘিরে ব্যাপক অবিচার করা হয়েছে। সে কারণেই আজ আমি এখানে এসেছি।’

বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে আলাদা দুটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। এই উচ্চতা বৃদ্ধি কীভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোকে হুমকির মধ্যে ফেলেছে, তা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। ফোরামে বক্তব্য দেওয়ার সময় গুতেরেস বলেন, ‘ফুলেফেঁপে ওঠা সমুদ্র আমাদের সবার দিকে আসছে।’সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ সম্পর্কে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘কারণটা পরিষ্কার—গ্রিনহাউস গ্যাস। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বিপুল পরিমাণে এই গ্যাস নির্গমন হচ্ছে। এটি আমাদের গ্রহকে দগ্ধ করছে। এই উষ্ণতার প্রভাব পড়ছে সাগরে।’

প্যাসিফিক আইল্যান্ড ফোরাম লিডার্স মিটিংয়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিলেন গুতেরেস। প্রতিবছর অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ ১৮টি দেশের নেতারা। এর আগে ২০১৯ সালে ট্রুভালু সফরে গিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব। সেবারও তিনি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।