বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বন্যায় ফ্লাইট মিস করলে বিনামূল্যে মিলবে নতুন টিকিট

Main Admin
আগস্ট ২৩, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির কারণে যেসব যাত্রী ফ্লাইট মিস করছেন তারা বিনামূল্যে প্লেনের টিকিট রি-বুকের সুযোগ পাবেন। পরবর্তী তারিখে বিনামূল্যে প্লেনের টিকিট রি-ইস্যু বা রি-বুক করতে নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী ৩৩টি এয়ারলাইন্সকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এয়ারলাইন্সগুলোকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। অনেকে তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না।

এ পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া যাত্রীদের জন্য এয়ারলাইন্সগুলোকে ২৪ ঘণ্টা যাত্রীসেবা নিশ্চিত এবং বন্যাকবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।