বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পল্লবী থানায় দায়ের করা মামলায় যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, পল্লবী থানার বাউনিয়া এ ব্লকের যুবলীগের সভাপতি আব্দুর রহমান ওরফে সুজন, সি ব্লকের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন খান ও সদস্য সোহেল।

মঙ্গলবার (১ অক্টোবর) পল্লবী এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, গত ৪ আগস্ট পল্লবী থানার মিরপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আরো অনেক ছাত্র-জনতার সহিত শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল ভিকটিম মো. ইমরান। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী-লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে ভিকটিম গুরুতর আহত হয়।

উপস্থিত লোকজন আহত ভিকটিম মো. ইমরান হোসেনকে প্রথমে ক্লিনিকে নিয়ে গেলে আসামিদের ভয়ে চিকিৎসা না দিলে এক পর্যায়ে তার মা আরও লোকজনসহ ডা. আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইমরানের মা বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইমরানের ওপর আক্রমণের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।