পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শারমিন সুলতানা তুলি: উদ্যোক্তা’র জীবনের গল্প

পত্রিকার পাতা ডেস্ক
জুলাই ২৫, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা তুলি
স্বত্বাধিকারী
Tuly’s Creation & collection
১. নিজের সম্পর্কে একটু বলুন। আপনার উদ্যোগের নাম কী এবং কী ধরনের পণ্য/ সেবা নিয়ে কাজ করছেন?
উত্তরঃ আমি শারমিন সুলতানা তুলি। সবাই তুলি নামেই ডাকে। ইডেন মহিলা কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি। নেত্রকোনার মেয়ে এবং বর্তমানে নেত্রকোনাতেই আছি।
আমার পেইজের নাম “Tuly’s creation & collection”। আমার সিগনেচার পণ্য হ্যান্ডপেইন্টের সকল ধরনের কাস্টমাইজড ড্রেস।এছাড়াও কুমিল্লার খাদি পাঞ্জাবী, বাটিক পাঞ্জাবী বিভিন্ন ধরনের থ্রি পিস ও শাড়ি রয়েছে।
২. উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন? ব্যবসা শুরু করার পিছনের গল্প টা কি?
উত্তরঃ ছোট থেকেই আঁকার প্রতি ভালো লাগা কাজ করতো। একদিন নিজের জন্য একটা হ্যান্ডপেইন্টের ড্রেস বানাই। এটা দেখে বাসার সবাই এবং প্রতিবেশীরা অনেক প্রশংসা করেছিল। সেই থেকে নিজের মধ্যে একটা অনুপ্রেরণা কাজ করে এবং ২০২২ সাল থেকে এটা নিয়ে কাজ শুরু করি।
নিজের জন্য হ্যান্ড পেইন্ট এর ড্রেস বানানোর পর ছোট বোনের জন্য একটা ড্রেস ডিজাইন করে দেই। সেটা দেখে একজন ভাবী ২ টা ড্রেস নেয় উনার মেয়ের জন্য। তারপর যখন সেগুলোর ছবি সোশ্যাল মিডিয়াতে দেই সবাই পছন্দ করে এবং নিজ এলাকা থেকে অর্ডার আসে। তারপর থেকেই মনে হলো শুরু করি নিজের ব্যবসা।
৩. প্রথম বিনিয়োগ কত ছিল? কি পরিমান মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন?
উত্তরঃ আমি যেহেতু শুরু করেছিলাম হ্যান্ডপেইন্টের কাস্টমাইজড ড্রেস দিয়ে সেহেতু মূলধন বলতে ১০০০ টাকার রঙ কিনে শুরু টা করেছিলাম।
৪. আপনার পণ্যের বিশেষত্ব কী? নতুন কোন পণ্য বা সেবা নিয়ে কাজ করছেন কি?
উত্তরঃ আমার পণ্যের বিশেষত্ব আমি নিজেই ড্রেস পেইন্ট করি এবং কাস্টমারের পছন্দ অনুযায়ী যেকোনো ডিজাইনে করে দেওয়া হয়। তাই সব ড্রেস রুচিসম্মত এবং মানসম্মত হয়।
৫. শুরুতে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন?
উত্তরঃ নিজ এলাকার বাহির থেকে যখন অর্ডার আসলো তখন কুরিয়ার করতে সমস্যায় পরে গিয়েছিলাম। আমাদের এলাকায় কোন কুরিয়ার ছিল না। কুরিয়ার অফিস ছিল ১ ঘন্টার পথ। নিজে গিয়ে কুরিয়ার করা সম্ভব হতো না। কেউ যাওয়া আসা করলে তখন পার্সেল দিতাম কুরিয়ারে।
৬. কার সমর্থন বেশি পেয়েছেন?
উত্তরঃ প্রতিবেশী এবং পরিবার থেকে সাপোর্ট পেয়েছি।
৭. কোন সংগঠনের সহায়তা পেয়েছেন? তাহলে তাদের সম্পর্কে একটু বলুন, যেনো অন্য উদ্যোক্তারা ও উপকৃত হয়।
উত্তরঃ আমি যখন নতুন উদ্যোক্তা হই তখন অনেক কিছুই বুঝতাম ন। বিভিন্ন গ্রুপে এ্যাড হয়ে বুঝার বা শেখার চেষ্টা করতাম। পরবর্তীতে “খ তে খাঁটি পরিবার” গ্রুপে এ্যাড হই এবং সেই গ্রুপ থেকে অনেক কিছুই শিখেছি এবং ফ্রেন্ড, ফলোয়ার ও অনেক ক্রেতাও পেয়েছি।
আমার আজকের পথ চলায় “খ তে খাঁটি পরিবার” গ্রুপ অনুপ্রেরণা জুগিয়েছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ।
৮. কঠিন সময়ে নিজেকে মোটিভেটেড রাখেন কীভাবে?
উত্তরঃ কঠিন সময়ে ভেঙে পরি, মন খারাপ হয়।কিন্তু পরে আবার নিজেকে নিজেই বুঝাই এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি।
৯. উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় সাফল্য কোনটি?একজন উদ্যোক্তা হিসেবে আপনার সবচেয়ে বড় শক্তি কী?
উত্তরঃ উদ্যোক্তা হিসেবে সবচেয়ে বড় সাফল্য আমাকে এখন অনেকেই একজন উদ্যোক্তা নারী হিসেবে চেনে। নিজের একটা অবস্থান তৈরী হচ্ছে এবং স্বাবলম্বী হতে পেরেছি।
১০. এমন কোন ব্যর্থতা আছে যা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন?
উত্তরঃ ব্যবসা করতে গেলে কিছু ব্যর্থতা থাকবেই এর মধ্যে সব চেয়ে কষ্টকর হল যে কিছু কাস্টমার আছে যারা প্রোডাক্ট অর্ডার করে পরে আর ডেলিভারি নিতে চান না। সেক্ষেত্রে অনেক বেশি খারাপ লাগে মানুষিক ভাবে আর লসের ব্যাপার তো আছেই।
১১. কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখেন?
উত্তরঃ আমি আমার প্রতিদিনের কাজ রুটিন মাফিক করার চেষ্টা করি। তাই সবকিছুতে ভারসাম্য বজায় রাখতে পারি আলহামদুলিল্লাহ।
১২. বর্তমান প্রেক্ষাপটে চাকরি না করে ব্যবসা, কোনটা বেশি বাস্তব? আপনার কি মনে হয়?
উত্তরঃ নারীদের যেহেতু সংসার সন্তান সামলাতে হয়, তাই বাহিরে গিয়ে চাকরি করাটা একটু কষ্টকর হয়ে যায়, তাই বলবো নারীদের ক্ষেত্রে অনলাইনে ব্যবসা করাটাই ভালো।
১৩. ছোট বেলায় কি হওয়ার স্বপ্ন দেখতেন? কোন পেশায় যাওয়ার হচ্ছে ছিলো?
উত্তরঃ ছোটবেলায় ইচ্ছে ছিল ডাক্তার হবো কিন্তু পরবর্তীতে স্বপ্ন পরিবর্তন হয়।
১৪. আপনার ব্যবসার সবচেয়ে মজার অভিজ্ঞতা কী? এমন কোনো গ্রাহকের গল্প আছে যা আজও মনে পড়ে?
উত্তরঃ আমার ব্যবসার সবচেয়ে মজার অভিজ্ঞতা হল অনেক আপুরা তাদের প্রিয়জনের পাঞ্জাবীর সাইজ জানে না। পরে তাদের বর্ণনা অনুযায়ী সাইজ বাছাই করে দিতে হয়। তাছাড়া আম্মুর জন্য একটা শাল করেছিলাম হ্যান্ডপেইন্টের, সেটা এক আন্টি বাসায় এসে দেখে এবং আবদারের সহিত নিজের জন্য নিয়ে যায়।
১৫. ভবিষ্যৎ পরিকল্পনা কি? আগামী ৫ বছরে আপনার ব্যবসাকে কোথায় দেখতে চান?
উত্তরঃ আমার ভবিষ্যৎ পরিকল্পনা হল নিজের উদ্যোগকে বড় পরিসরে সাজানো যেখানে অন্য আরো কিছু নারীদের কর্মসংস্থান হবে।
১৬. যারা এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আপনার বার্তা / পরামর্শ কী?
উত্তরঃ আল্লাহ তায়ালা সবার মাঝে কোন না কোন প্রতিভা দিয়েছেন। আমি বলব সেই প্রতিভাকে কাজে লাগিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন। নিজের প্রতিভা খুঁজে বের করুন আর নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।