বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

শীতের প্রস্তুতিতে স্মার্ট গিজার, কেটলি ও কম্বো রুম হিটার আনল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শীত মৌসুম সামনে রেখে সর্বাধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে দেশের সুপারব্র্যান্ড ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে স্মার্ট প্রযুক্তির গিজার, বিভিন্ন নকশা ও বৈশিষ্ট্যের ইলেকট্রিক কেটলি এবং এয়ার কুলার ও হিউমিডিফায়ার সুবিধাসম্পন্ন কম্বো রুম হিটার।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের এসব হোম অ্যাপ্লায়েন্স উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

ওয়ালটনের নতুন প্রিমিয়াম গিজারগুলোর মধ্যে রয়েছে ৪৫ লিটার ধারণক্ষমতার অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট গিজার, ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স এবং ৩০ লিটারের সুপ্রিম মডেল। অ্যাকুয়াওয়ার্ম গিজারে রয়েছে আইওটি (ইন্টারনেট অব থিংস) প্রযুক্তি, ওয়াইফাই সংযোগ, স্মার্ট মোবাইল অ্যাপ এবং ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণের সুবিধা। অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোম ব্যবহার করে হাতের স্পর্শ ছাড়াই গিজারটি পরিচালনা করা যাবে। এ ছাড়া ওয়ালটন স্মার্ট হোম অ্যাপের মাধ্যমে যেকোনো স্থান থেকে মোবাইল ফোনে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

অন্যদিকে, ক্রিস্টাল ফ্লেক্স মডেলে রয়েছে ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা। ৩০ লিটারের সুপ্রিম মডেলের গিজারটিতে ব্যবহার করা হয়েছে উচ্চ তাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডি। নতুন মডেলের গিজারগুলোতে মরিচা প্রতিরোধ এবং পানির খনিজ আস্তরণ জমা ঠেকানোর প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।

গিজারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির অটোমেটিক কাট-অফ সুবিধা। অতিরিক্ত তাপের কারণে দুর্ঘটনা এড়াতে যুক্ত করা হয়েছে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা। এ ছাড়া সিএফসি-মুক্ত থার্মাল ইনসুলেশনের মাধ্যমে উন্নত তাপ নিরোধক ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে ওয়ালটনের গিজারে সাত বছরের ওয়ারেন্টি দিচ্ছে প্রতিষ্ঠানটি।

নতুন ইলেকট্রিক কেটলির মধ্যে রয়েছে ট্রিপল লেয়ার সিরিজ, ডাবল লেয়ার সিরিজ, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিক মডেলসহ বেশ কয়েকটি সংস্করণ। এসব কেটলিতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ফুড গ্রেড উপকরণ ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এসব উপকরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষায় সনদপ্রাপ্ত।

শীতের পাশাপাশি গরমের সময়ও ব্যবহারের উপযোগী করে নতুন কম্বো মডেলের রুম হিটার এনেছে ওয়ালটন। এতে ঘর গরম রাখার পাশাপাশি এয়ার কুলার ও এয়ার হিউমিডিফায়ারের সুবিধা রয়েছে। ফলে শীতকালে ঘর উষ্ণ রাখার পাশাপাশি গরমের সময় ঘরের বাতাস শীতল ও আর্দ্র রাখতেও সহায়তা করবে যন্ত্রটি।

অনুষ্ঠানে ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ বলেন, ওয়ালটনের প্রতিটি হোম অ্যাপ্লায়েন্স বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। নতুন গিজারগুলোতে মরিচা ও খনিজ আস্তরণ প্রতিরোধী প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।