পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সততার শক্তিতে এগিয়ে চলা আয়শা আজিজ: অনলাইন ব্যবসায় নারীর সফলতার অনুপ্রেরণা

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ২, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অনলাইন ব্যবসার দ্রুত বিকাশমান এই সময়ে নারীদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সেই ধারায় নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন কেরানীগঞ্জ উদ্যোক্তা আয়শা আজিজ। মা, স্ত্রী ও সন্তানের দায়িত্ব সামলিয়েও তিনি ২০১৯ সাল থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে অনলাইন ব্যবসা করে আসছেন।

আয়শার পরিচয় বহুস্তরীয় হলেও উদ্যোক্তার পরিচয়টিকেই তিনি সবচেয়ে বড় গর্ব হিসেবে দেখেন। ফেসবুকে তাঁর দুটি পেজ— Deshi Bideshi Collection এবং Mehedi by Aysha—এর মাধ্যমে তিনি কসমেটিকস, গ্যাজেট, কিচেন সামগ্রী, জুয়েলারি, অর্গানিক মেহেদী ও বিভিন্ন দেশের ব্যাগ নিয়ে কাজ করছেন।

আয়শা বলেন, “সততাই একজন উদ্যোক্তার আসল শক্তি, আর সফলতার মূল ভিত্তি। লাভের চাইতে গ্রাহকের আস্থা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”

ব্যবসায় দীর্ঘ দিনের অভিজ্ঞতায় তিনি বুঝেছেন, গ্রাহকের বিশ্বাস অর্জনই টিকে থাকার মূল চাবিকাঠি। প্রতিশ্রুতি, সময়নিষ্ঠা ও দায়বদ্ধতা—এই তিনটিকে তিনি ব্যবসার প্রধান নীতি হিসেবে মানেন।

গৃহিণীর সীমাবদ্ধ পরিসর ছেড়ে নিজের যোগ্যতা ও পরিশ্রমে একটি শক্ত অবস্থান গড়তে চান আয়শা। তাঁর ভাষায়, “আমি চাই এমন জায়গায় পৌঁছাতে, যেখানে আমার স্বামী, সন্তান, মা–বাবা সবাই আমাকে নিয়ে গর্ব করবে।”

আয়শা বিশ্বাস করেন, সফলতা কোনো একদিনে আসে না। আসে ধৈর্য, পরিশ্রম, ভালোবাসা এবং আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যাওয়ার মাধ্যমে। প্রতিদিন নতুন কিছু শেখা ও নতুন স্বপ্ন দেখাই তাঁর অভ্যাস।

নারীদের উদ্দেশে তিনি বলেন, “প্রত্যেক নারীর মধ্যেই অসীম ক্ষমতা আছে। সুযোগটা উপলব্ধি করতে পারলেই তারা নিজের পথ নিজেরাই তৈরি করতে পারে।”

নিজের কাজ আর মনোভাবে ইতিবাচক প্রভাব ছড়িয়ে দিতে চান আয়শা আজিজ। তাঁর লক্ষ্য—নিজের পরিচয়কে আরও দৃঢ় করা এবং সমাজে এমন দৃষ্টান্ত স্থাপন করা, যা অন্য নারীদেরও আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।