আসসালামু আলাইকুম।
সানিয়া ইসলাম সানি।
পেইজের নাম : Sisir cake house আমি জিনজিরা কেরানিগঞ্জের ক্ষুদ্র একজন নারী উদ্যোক্তা। ছোটোবেলা থেকেই আমার রান্নার প্রতি গভীর আগ্রহ। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজ করতে আমার খুব ভালো লাগতো। শখ থেকে কেক বানানোর শুরু করি। সবাই খুব প্রশংসা করতো আমার কেকে। তারপর আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে অনলাইন বিজনেসের যাত্রা শুরু করি হোমমেড কেক ও চকলেট নিয়ে। শুরুতে তেমন রেসপন্স ছিল না অর্ডার ছিলনা। আস্তে আস্তে অক্লান্ত পরিশ্রম ও সবার সাপোর্টে আলহামদুলিল্লাহ এখন ভালো রেসপন্স পাচ্ছি। আমার পরিবারের সবাই আমাকে অনেক সাপোর্ট ও কাজের সহযোগিতা করে এবং রিলেটিভ ফ্রেন্ড সকলের সাপোর্টে আজ আমি এখানে। আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, হাতের কাজ দক্ষতা দিয়ে সামনে আরো আপনাদের ভালোবাসা, বিশ্বাস অর্জন করতে পারি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

