বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

১৯ দিন পর ভারত থেকে ফিরল নিখোঁজ জেলের মরদেহ

Main Admin
মে ২০, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরল উপজেলায় পূর্ণভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এক জেলের মরদেহ ১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরেছে। বুধবার দুপুরে হিলি চেকপোস্ট সীমান্ত দিয়ে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্বজনদের কান্নায় সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

নিহত জেলের নাম মো. ইসমাইল হক (৬৫)। তিনি বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল বিকেলে কামদেবপুর চান্দামারী পুরানঘাট এলাকায় পূর্ণভবা নদীতে মাছ ধরতে যান ইসমাইল হক। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

পরে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স–এর ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাঁর খোঁজ মেলেনি।

এর কয়েক দিন পর, ৩ মে ভারতের গঙ্গারামপুর থানার যাদববাটি বাটুলপাড়া নদীর ঘাট এলাকা থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। পরে মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা সেটিকে ইসমাইল হকের মরদেহ হিসেবে শনাক্ত করেন।

মরদেহ শনাক্ত হওয়ার পর থেকেই তা দেশে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন স্বজনেরা। তবে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে প্রায় ১৯ দিন অপেক্ষা করতে হয়েছে পরিবারটিকে।

নিহতের বড় ছেলে হায়দার আলী বলেন, প্রতিদিনই তাঁরা মরদেহ ফেরার অপেক্ষায় ছিলেন। অবশেষে বুধবার দুপুরে মরদেহ দেশে পৌঁছায়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কলকাতায় বাংলাদেশ দূতাবাসে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহটি বালুরঘাট হয়ে হিলি সীমান্তে আনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।