বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটলেন আনসার সদস্যরা

Main Admin
আগস্ট ২৫, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের ধাওয়ার মুখে সচিবালয়ের সামনে থেকে পিছু হটেছেন আনসার সদস্যরা। তারা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান।

আনসার সদস্যরা পালিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা তাদের ফেলে যাওয়া পোশাকে আগুন ধরিয়ে দেন। এরপর তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে আনসার বিলুপ্তির দাবি জানান। রোববার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে জাতীয়করণের একদফা দাবিতে দুপুর ১২টার পর থেকে সচিবালয়ে সামনে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। তারা সচিবালয়ের সবগুলো গেট অবরুদ্ধ করে রাখেন। তাই সচিবালয় থেকে কেউ বের হতে কিংবা প্রবেশ করতে পারছিলেন না। সেখানে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা।

রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে অবরুদ্ধের বিষয়টি জানিয়ে পোস্ট দিলে, শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের অভিমুখে রওয়ানা হন। এরপর রাত ৯টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

একপর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করে। এসময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে কিছুক্ষণের জন্য ছত্রভঙ্গ হয় উভয়পক্ষ। তবে কিছুক্ষণের মধ্যেই ফের সংগঠিত হয়ে শিক্ষার্থীরা আনসারদের ধাওয়া করে। এ সময় আনসার সদস্যরা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।