বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ত্রাণের গাড়ির পেছনে দৌড়াচ্ছিল শিশু, চাপা দিলো ট্রাক

Main Admin
আগস্ট ৩০, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীর দাগনভূঞায় ত্রাণবাহী গাড়ি থেকে খাবার নিতে গিয়ে ট্রাকচাপায় জাদরুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সিলোনীয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।জাদরুল ইসলাম উপজেলার উত্তর আলীপুর গ্রামের হুমায়ূন কবীরের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে সিলোনীয়া এলাকায় একটি ত্রাণবাহী গাড়ি থেকে রান্না করা বিরিয়ানির প্যাকেট বিতরণ করছিলেন স্বেচ্ছাসেবকরা।

এসময় জাদরুল বিরিয়ানি নেওয়ার জন্য গাড়ির পেছনে ছুটছিল। এক পর্যায়ে তার পেছনে থাকা আরেকটি ট্রাক জাদরুলকে চাপা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।