বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অবৈধভাবে সিঙ্গাপুর ও সৌদিতে যাচ্ছিল ৪২ টন সুগন্ধি চাল

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চালের দুটি চালান জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দারা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারি মেসার্স এছাক ব্রাদার্স ডিপো থেকে এ চালালগুলো জব্দ করা হয়।

সুগন্ধি চালের চালান দুটি অবৈধভাবে সিঙ্গাপুর ও সৌদি আরবে রপ্তানি করা হচ্ছিল বলে জাগো নিউজকে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর সংলগ্ন এছাক ডিপোতে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দারা। এসময় নীলফামারীর রপ্তানিকারক প্রতিষ্ঠান অভিজিত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে রপ্তানির জন্য ডিপোতে আসা চার কনটেইনার সুগন্ধি চালের চালান দুটির রপ্তানি স্থগিত করা হয়।

জব্দের পরই চালান দুটিতে পরীক্ষা চালায় কাস্টমস গোয়েন্দা এবং কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা। এতে চারটি কনটেইনারে ৪২ টন সুগন্ধি চাল পাওয়া যায়। সূত্রে জানা গেছে, জব্দ চালগুলোর প্যাকেটের গায়ে ‘কুইন’ ব্র্যান্ডের কালোজিরা সুগন্ধি চাল লেখা রয়েছে।

অভিযানে অংশ নেওয়া কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোছাম্মৎ আয়শা ছিদ্দিকা জাগো নিউজকে বলেন, ফুড স্ট্যাফ (খাদ্যসামগ্রী) ঘোষণা দিয়ে সুগন্ধি চালের চালান দুটি রপ্তানির চেষ্টা করা হচ্ছিল। যা রপ্তানি নীতি এবং কাস্টমস আইনের পরিপন্থি। রপ্তানিকারকের পক্ষে সিএন্ডএফ এজেন্ট এন আর এন্টারপ্রাইজ চালান দুটি জাহাজীকরণের জন্য ডিপোতে নিয়ে আসে।

তিনি বলেন, এ ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ। তাই অবৈধভাবে সুগন্ধি চাল রপ্তানিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।