বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর বিরল সম্মাননা অর্জন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্য বিমা চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ান কোম্পানি JSC Energospetsmontazh-এর বাংলাদেশে কর্মরত কর্মকর্তা ও কর্মীদের স্বাস্থ্য বিমা সেবা দিয়ে আসছে। JSC Energospetsmontazh এর কর্তৃপক্ষ বেঙ্গল ইসলামি লাইফের স্বাস্থ্য বিমা সেবায় সন্তুষ্ট হয়ে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কোম্পানিকে প্রসংশা পত্র প্রদান করেন।

বেঙ্গল ইসলামি লাইফের সংশ্লিষ্ট স্বাস্থ্য বিমা টিম প্রতিটি স্বাস্থ্য সেবার ঘটনা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে থাকে এবং সমস্যা সমাধানে উচ্চমান সম্পন্ন পেশাদারিত্বের পরিচয় রাখে মর্মে JSC Energospetsmontazh এর কর্তৃপক্ষ তাঁদের প্রসংশা পত্রে উল্লেখ করেন। একই সাথে কোম্পানির স্বাস্থ্য বিমা টিম দ্রুততার সাথে তাঁদের চাহিদার প্রতি যে সাড়া দিয়ে থাকে তার কথাও বিশেষভাবে উল্লেখ করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।