বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১২, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ার মেলাকার বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াংয়ে নির্মাণাধীন একটি তিনতলা ভবন ধসে একজন বাংলাদেশি শ্রমিক মারা গেছেন এবং দুইজন আহত হয়েছেন।

সেন্ট্রাল মেলাকা জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, সন্ধ্যা ৬ টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায়, জিদান (২২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে উদ্ধারকারী দলের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে ৩২ এবং ৪৯ বছর বয়সি দুই পাকিস্তানি নাগরিককে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং ৮টা ৪৫ মিনিটে ভবনের প্রথম তলার ধ্বংসস্তূপ থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ প্রধান জানান, ঘটনার সময় ওই তিন বিদেশি শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়ার আগে কংক্রিটের কাজ করছিলেন।

এদিকে মেলাকা ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর আর. সাইফুল ইসওয়ান্দি আর হাসান বলেছেন, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ব্রিগেড দেখতে পায় যে ৬০ থেকে ৮০ ফুট পরিমাপের বিল্ডিংয়ের পুরো প্রথম তলাটি নীচের তলায় ভেঙে পড়েছে যা নির্মাণাধীন ছিল।

৮১ জন কর্মকর্তা ও সদস্যেরা কংক্রিটের ধ্বংসস্তূপের মধ্যে থেকে নিহত এবং আহতদের উদ্ধার করা হয়।

তার মতে, নির্মাণাধীন তিন তলা ভবনের উদ্ধার অভিযানে ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) পাদাং টেমু এবং বিবিপি মেলাকা টেঙ্গার মোট ৮১ জন কর্মকর্তা ও সদস্য কাজ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।